২০২১-২০২২ অর্থ বছরের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাইসেন্স নবায়নের বিজ্ঞপ্তি জারী করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখা।
রবিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ জেলাধীন লাইসেন্সধারী সিমেন্ট, লৌহজাত দ্রব্য, নতুন কাপড়, দুগ্ধজাত দ্রব্য, শিশু খাদ্য, এসিড জাতীয় পদার্থ, জুয়েলার্স, স্বর্ণ কারিগরী, সিগারেট (পাইকারী) প্রভৃতি সকল ব্যবসায়ীগণকে তাদের নিজ নিজ লাইসেন্স আগামী ৩০ জুনের মধ্যে আবেদন ও নবায়ন ফি দাখিলক্রমে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য নবায়ন করার অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্ধারিত তারিখের মধ্যে লাইসেন্স নবায়নে ব্যর্থ ব্যবসায়ীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি
- লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের যুবক নিহত


