দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের টাংনির হাওরের বনুয়া জলমহাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে দিরাই থানা পুলিশ।
দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের কিছু আগে বিলের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
- জগন্নাথপুরে গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড
- ইউপি সদস্যের পায়ের রগ কাটার ঘটনায় গ্রেফতার ১


