নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
‘মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই’ শ্লোগানকে সামনে রেখে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পায়াক্ট বাংলাদেশে এবং অদ্রিতা ভিজ্যুয়াল’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
পায়ক্ট বাংলাদেশের প্রোগ্রাম অগ্রানাইজার মো. শাহাবুদ্দিন’র সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মো. আল আমিন, ডা. সিফাত আরা সমরিন, ডা. লুৎফুন নাহার মৌসুমি, ডা. দিপা সরকার, সিনিয়র স্টাফ নার্স পুষ্প রানী দাস, সীমান্তিক মা মনি এমএনসিএসপি’র উপজেলা সমন্নয়কারী মিজানুর রহমান, ইসলামি ফাউন্ডেশন প্রতিনিধি মাও. জিয়া উদ্দিন, সেনিটারী ইন্সপেক্টর মৃদুল চন্দ্র দাস, স্টোর কিপার মন্নাফ মিয়া, অফিস সহকারী মো.হানিফ মিয়া, রেজাউল কবির, ছানুয়ার আহমদ প্রমুখ।