সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে পরিদর্শনে ইউএনও

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে পরিদর্শন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার।
মঙ্গলবার দুপুরে এসময় উপস্থিত ছিলেন সদর জেলা সমাজসেবা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্রদল, এলজিইডি সদর উপজেলার সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোক্তা আব্দুল মজিদ, জেলা ইউনিট কমান্ডের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোক্তা মালেক পীর, যুদ্ধাহত বীর মুক্তিযোক্তা ছলিম উল্লাহ, যুদ্ধাহত বীর মুক্তিযোক্তা মালু মিয়া, বীর মুক্তিযোক্তা আব্দুল হাকিম, বীর মুক্তিযোক্তা মোহাম্মদ হোসেন, ঠিকাদার মাঈনুদ্দিন।