দোয়ারাবাজারে ভারতীয় বিড়িসহ আটক একজন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার ভারতীয় বিড়ি সহ পুলিশের হাতে আটক এক। বৃহস্পতিবার রাতে সুরমা ইউনিয়নের সাইডিংঘাটে অভিযান চালিয়ে অবৈধ পথে আনা ভারতীয় বিড়িসহ এক জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায় আটককৃত ব্যক্তি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মিয়া হোসেনের পুত্র রফিকুল ইসলাম। এএস আই পিংকু গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে ও ৭৮৪০ পিস ভারতীয় বিড়ি আটক করেন। আটককৃত ব্যক্তিকে শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।