সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ৭৪ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ মিয়া পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌর সচিব মো. ইসহাক ভূইয়া, পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, গোলাম সাবেরীন সাবু, আহমদ নুর, আহসান জামিল আনান, মোশারফ হোসেন, কাওছার আহমদ, গোলাম আহমদ, মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী, জাহানারা বেগম ও পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ চন্দ্র দাস প্রমুখ।
বাজেটে ২০২১-২২ অর্থবছরের সর্বমোট বাজেটে উন্নয়ন এবং রাজস্ব খাতে ৭৩ কোটি ২৪ লাখ ধরা হয়েছে এবং স্থিতি কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা।