স্টাফ রিপোর্টার
ফসল রক্ষা বেরী বাধঁ কেটে অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে। ধর্মপাশার চন্দ্র সোনারতাল হাওরের (শয়তানকালী) বেরী বাধেঁ এই অভিযোগ উঠেছে। এলাকাবাসি এবিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গাগলাজোর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. সাস্তু মিয়া (৪৩) হাওরে মাছ শিকারের জন্য চন্দ্র সোনারতাল বেরী বাধেঁর একাধিক স্থান কেটে মাছ শিকার করছে। যার ভিডিও ও স্থীর চিত্র অভিযোগকারীদের কাছে রয়েছে।
এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ করেছেন গাগলাজোর ইউনিয়নের বাসিন্দা কাজী নুরুল হুদা, গোলাপ মিয়া ও আব্দুল কাদীর।
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান বললেন, এবিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি। ইতিমধ্যে অভিযোগপত্র মৎস্য অফিসারকে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।


