দোয়ারায় করোনা ৩ জনের পজেটিভ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে একদিনে ১৪ জন রোগীর করোনা ভাইরাসের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে পজেটিভ ধরা পরেছে, আর ১১ জনের নেগেটিভ এসেছে । আক্রান্তদের ১ জন সুরাম এবং ২ জন বাংলাবাজার ইউনিয়নের।
সোমবার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দোয়ারাবাজারে আজ ১৪ জন রোগীর করোনা টেষ্ট করা হয়েছে। প্রাথমিক ভাবে আজ ৩ জনের শরীরে পজেটিভ ধরা পরেছে, আর ১১ জনের শরীরে নেগেটিভ পাওয়া গেছে।