অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে এনইইউবি’র অভিনন্দন

দ্বিতীয় মেয়াদে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করায় অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও উপচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দিন বিশ্বাস উপাচার্য হিসেবে পূনঃনিয়োগে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন তাঁর যোগ্য নেতৃত্বে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে দেশ-বিদেশে প্রচুর সুনাম অর্জন করবে। তাঁরা অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট ও সিনেট সদস্যসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাাপতির দায়িত্ব পালন করেছেন। প্রেসবিজ্ঞপ্তি