বিশ্বম্ভরপুর প্রতিনিধি
দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন আঙ্গিকে অঙ্গিকারবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (অতি.সচিব) মো. ওয়াহিদ হোসেন এনডিসি। শনিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা প.প. কার্যালয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি গ্রহণে অনুষ্ঠিত বিশেষ ক্যাম্পে এ আহবান জানান।
স্থায়ী পদ্ধতি ক্যাম্প পরির্দশনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প.প. সিলেট বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিন (যুগ্ম সচিব), প.প. লাইন ডাইরেক্টর সিসিএসডিপি মো. মইনুদ্দিন, এফপিসি এসটিকিউএসটি-কনসালট্যান্ট সিলেট মিসেস সেতু, জেলা প.প. বিভাগের উপ পরিচালক মো. মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হরুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, ইউএইচ এন্ড এফপিও ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা প.প. কর্মর্কতা মোহাম্মদ আব্দুর রহমান, মেরী স্টোপস’র জি এম আবু তাহের, প্রোগ্রাম ম্যানেজার গোলাম মোস্তফা এছাড়াও কেয়ার বাংলাদেশের প্রতিনিধি, প.প. বিভাগের সকল মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদ হোসেন এন ডিসি উপজেলা প.প. কার্যালয় প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষ রোপণ করেন।
- দোয়ারায় মরিচ ভাঙার মিলের বেল্টের আঘাতে ৪ বছরের শিশুর মৃত্যু
- মুক্তিযোদ্ধা তালিকাকে জঞ্জালমুক্ত করে জাতির সুবর্ণ দলিল তৈরি করুন


