রামসিংহপুর গ্রামে ২ গরু চুরি

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামসিংহপুর গ্রামে ২ গরু চুরি হয়েছে। সর্বশেষ গত ৬ জুলাই মঙ্গলবার রাতে গ্রামের নিরঞ্জন তালুকদারের বাড়ি থেকে এ ২টি গরু চুরি হয়। এ ব্যাপারে তিনি গত ৮ জুলাই তাহিরপুর থানায় একটি ডিজি করেছেন।
রামসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন তালুকদার বলেন, গত ৭ জুলাই বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার গরু দুইটি গোয়াল ঘরে নাই। আমি ও আমার আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পাইনি।
তিনি বলেন, বর্ষায় গরু চুরি বেড়ে যায়। প্রতিবছর আমাদের হাটির কারো না কারো গরু চুরি হয়। এবার আমার দুইটি গরু চুরি হয়েছে।
৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম কিবরিয়া বলেন, নিরঞ্জন তালুকদার গরু চুরির বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি নিজে এসআই সাইদুর রহমানকে বিষয়টি জানিয়েছি। তিনি বলেন, এর আগেও দাসপাড়া ও রাজনপুরের দুই জনের গরু চুরি হয়েছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।