বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সরকারি খাস ভূমিতে নির্মিত দোকানকোঠা একশনা বাজার ভীট লাইসেন্সের দলিলপত্র হস্তান্তর করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলা ভূমি অফিসের সামনে বিশ্বম্ভরপুর বাজারের ৫৪ জন ব্যবসায়ী কে লাইসেন্সের দলিলপত্র হস্তান্তর করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাদি উর রহীম জাদীদ ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ স্বজল মোল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বাজারের বন্দোবস্ত প্রাপ্ত ব্যবসায়ীগণ।
- বিশ্বম্ভরপুরে কর্মহীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
- বাংলাদেশে রথযাত্রা উৎসব


