‘করোনাকে ভয় নয় জয় করতে হবে’

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি প্রতিনিধদল। সোমবার বেলা সাড়ে ১১টায় ব্রিগেডিয়ার জেনারেল মেজবাহ উদ্দিন আহমেদ নেতৃত্বে দিরাই পৌর সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র বিশ^জিৎ রায়, মেজর তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মমকর্তা মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।
পরিদর্শন শেষে দিরাইয়ের লকডাউন পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, করোনাকে ভয় নয়, জয় করতে হবে। সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ শিঘ্রই এ আঁধার কেটে যাবে। এজন্য প্রশাসনের পাশাপাশি সবাই সহযোগীতা করতে হবে। করোনয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও আজ থেকে পুনঃরায় টিকা কার্যক্রম শুরু হয়েছে।