বিশ্বম্ভরপুরে গৃহহীনদের দেওয়া ঘর পরিদর্শন করলেন সিলেটের বিভাগীর কমিশনার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে আশ্রয়হীন ও ভূমিহীনদের দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ২১০ টি ঘর ঘুরে দেখলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
সোমবার দুপুর ১ টায় জেলার বিশম্ভরপুর উপজেলার মুজিবপল্লী ও জামালপুর গ্রামের উপহারের ঘর ঘুরে দেখেন সিলেটের বিভাগীয় কমিশনার।
ঘর পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, সরকার অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে। যারা আশ্রয়হীন ঘরবাড়ি নেই তাদের বাড়িঘর করে দিচ্ছে। দেশের দরিদ্র জনগণের কল্যানে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চান দেশের একজন মানুষও যেন আশ্রয়হীন ও ভূমিহীন না থাকে।
পরিদর্শন শেষে করোনা পরিস্থিতিতে কমহীন মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন। পরে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি শহীদ মিনার নিমার্ণ কাজ পরিদর্শন করেন। শহীদ মিনার এলাকায় একটি গাছের চারা রোপণ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশম্ভরপুর উপজেলা নিবার্হী অফিসার মো.সাদিউর রহিম জাদিদ, সহকারী কমিশনার ভূমি মো.সজল মোল্লা প্রমুখ।
বিকালে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ঈদগাহ্ মাঠে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন।