দরগাপাশায় ১,১১৫ জনকে ভিজিএফ’র চাল প্রদান

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দরগাপাশায় ১১শ ১৫জনকে ভিজিএফ’র চাল সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উপকারভোগীর মধ্যে ১০ কেজি করে ভিজিএফ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন, ইউনিয়ন পরিষদ সচিব মিতালী বেগম তালুকদার, ইউপি সদস্য বদরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ উপকারভোগীগণ।