দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার ডুংরিয়া শিবপুর গ্রামের হোসাইন আহমদের পিতা হাফিজ মাওলানা শহীদুল ইসলাম (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলার ডুংরিয়া শিবপুর পশ্চিমের ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা নাজির আহমদ।
এদিকে সাংবাদিক হোসাইন আহমদের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
অন্যদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার ,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য এইচ এম মোশাহিদ আহমদ, এম এ কাশেম চৌধুরী, সালেহ আহমদ হৃদয়, আলাল হোসেন, সামিউল কবির, মোঃ জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান, প্রবীন আলেমে দ্বীন শায়খ মাওলানা ইছহাক আহমদ, শায়খ মাওলানা আফসার উদ্দীন, ক্বারী সিরাজুল হক, মাষ্টার আব্দুল কাদির, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, উপজলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, সুপার মাওলানা আমিরুল ইসলাম, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, এডভোকেট নুর আলম প্রমখি।
অন্যদিকে দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, সাধারণ সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


