দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামের মৃত. সুন্নত আলী বেপারির পুত্র বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭০) বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১ টায় হঠাৎ বুকের ব্যাথা অনুভব করেন। এময় তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে বাড়ীতে আসার পর দুপুর ১২.১০ মিনিটে তিনি নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


