স্টাফ রিপোর্টার
দৈনিক জৈন্তা বার্তার শাল্লা উপজেলা প্রতিনিধি নারকিলা গ্রামের বাসিন্দা পাভেল আহমদের মা মোছা আমেনা বেগম (৪৫) আর নেই। বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টায় শ্বাসকষ্ট জনিত কারণে নিজ বাড়িতে অকালে মৃত্যবরণ করেন তিনি। মৃত্যুকালে আমেনা বেগম স্বামী, তিন ছেলে, এক পুত্রবধূ, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর পর গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আমেনা বেগমে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার।


