জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে করোনা পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেল ৪টায় তিনি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল মো. চৌধুরী নাবিদ মঞ্জুর মোর্শেদ, টহল অধিনায়ক ক্যাপ্টেন মো. ইলিয়াস ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল সাধারণ মানুষের উদ্দেশে বলেন, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আমরা যদি ঘরে থাকি, সুস্থ থাকি এবং করোনা বিষয়ক সরকারি সকল বিধি নিষেধ মেনে চলি তবে ইনশাল্লাহ বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি হবে। করোনা নির্মূলে ইতিমধ্যে প্রতিটি উপজেলায় করোনা ভ্যাকসিন এসে গেছে। করোনা বিষয়ে সরকার খুবই আন্তরিক। আমি আপনাদের অনুরোধ করব, নিজ নিজ অবস্থান থেকে আমরা সকলকে করোনা বিষয়ে সচেতন করি। এ লকডাউনে যাতে কোন মানুষ খাদ্যে কষ্ট না করে সে জন্য বিভিন্ন কর্মসূচি ও প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা শীঘ্রই এই মহামারীকাল উতরে উঠব।
- দোয়ারায় সন্ত্রাসী কায়দায় ৪ পরিবারের বাড়ীঘর ভাঙচুর, আহত ১৫
- করোনায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেন মাখন


