ফজলুল হক আসপিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আগামীকাল

স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি’র আয়োজনে জেলায় সকল উপজেলা ও পৌর শহরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী শুক্রবার জেলা বিএনপি’র আয়োজনে জামতলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল দোয়া মাহফিলে সংগঠনের সকল নেতাকর্মীকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।