জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধরসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগে সভাপতি (ভারপ্রাপ্ত) কল্যাণ কান্তি রায় সানিসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- ধর্মপাশায় শেখ কামালের জন্মবার্ষিকীতে দোয়া ও শ্রদ্ধা
- বিশ্বম্ভরপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন


