জেলায় ৫৭ জনকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় জেলার বিভিন্ন উপজেলায় ৫৭ জনকে ৪৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার জেলার ১১টি উপজেলায় ১৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৫৫ টি মামলায় ৫৭ জনকে ৪৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আরোপিত বিধিনিষেধেরর প্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের জনচলাচল ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের সাথে সামরিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মাস্ক বিতরণ, স্বাস্থ্যবিধি প্রতিপালন করার নির্দেশনা ও জনসচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করা হয়। জনস্বার্থে অভিযান কঠোর করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই কঠোর লকডাউন বলবৎ থাকবে আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত।