স্টাফ রিপোর্টার
চাপতির হাওরের নৌকাডুবির ঘটনার পর নৌকায় থাকা ইব্রাহিম আলীর ছেলে আপন মিয়া (২৬) এক হাতে ডুবে যাওয়া ভাসমান নৌকায় ধরে আরেক হাতে দুই বোনকে বাঁচানোর চেষ্টা করে। ঝড়ের কবলে পড়েও বোনদের হাত ধরে রাখার চেষ্টা করে সে। একপর্যায়ে তার ছোট বোন সাবিনার হাত ছুটে যায়। এরপর চাচাতো বোন চাঁদনীর হাতও ছুটে যায়। কিন্তু ৮ বছরের ছোট বোন সালমাকে এক হাতে জড়িয়ে ধরে রাখে সে। সালাম সাঁতার জানতো না। এরপরও ভাইয়ের চেষ্টায় বেঁচে যায় এই শিশু কন্যা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চৌধুরী বললেন, নিজের জীবন রক্ষার পাশপাশি ৮ বছরের বোনের জীবন রক্ষা হয়েছে আপন মিয়ার জন্য।


