বিশ্বম্ভরপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দশ ঘর (কাঁঠালবাড়ি) গ্রামের একটি অপ্রাপ্ত বয়সের মেয়ের বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক।
শুক্রবার দুপুরে দশঘর (কাঁঠালবাড়ি) গ্রামের মুক্তার আলীর কন্যার সেলিনা আক্তার (১৪) বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। এ সময় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহটি প্রতিরোধ করেন এবং প্রাপ্ত বয়স না হওয়ার পর্যন্ত যাতে বিয়ে না হয় এ ব্যাপারে কনের অভিভাবকের কাছ থেকে একটি মুচলেকা নামা নেয়া হয়।