ছাতক প্রতিনিধি
ছাতকে মামার বাড়ি বেড়াতে এসে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বৃষ্টি দাস(৯) নামের একস্কুল ছাত্রী। সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের দেওকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৃষ্টি দাস সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামের ধীরু দাসের কন্যা ও অমৃতশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
জানা যায়, মনসা পুজা উপলক্ষে কয়েক দিন পূর্বে জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন গ্রামের মামা অর্জুন দাসের বাড়িতে বেড়াতে আসে বৃষ্টি দাস। সোমবার বিকেলে সওদা নিতে জাউয়াবাজার এসে ফের মামার বাড়ি ফেরার পথে দেওকাপন এলাকায় সুনামগঞ্জগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় বৃষ্টি দাস গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ ঘাতক প্রাইভেট কারটিকে আটক করতে সক্ষম হয়েছে।


