শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে পুসাব

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
জাতীয় শোক দিবস উপলক্ষে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব) বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে বা নিকটস্থ পুসাবিয়ানের কাছে রচনা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
রচনা আগামী ২৫ আগস্টের মধ্যে [email protected] ই মেইলে অথবা ০১৭৯৫৫০০৩৩৯ এই হোয়াইটসঅ্যাপ নাম্বারে রচনা পাঠাতে হবে। নবম-দশমের জন্য সর্বোচ্চ ৮০০ এবং একাদশ-দ্বাদশের জন্য সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে রচনা পাঠাতে হবে। এছাড়াও রচনা পাঠানোর সময় প্রচ্ছদ পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, শ্রেণি, রোল, প্রতিষ্ঠান ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে।