শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির মাসিক সভা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার জয়কলস ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কার্যালয় শান্তিগঞ্জ বাজার কাজী অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজের পরিচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির সহ সভাপতি কাজী মাওলান শায়খুল ইসলাম, সহ সভাপতি কাজী মো. নুরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মাওলানা মাসুক আহমদ প্রমুখ।
এরপর স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দেশাবাসীর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।