আমির হোসেন কে সভাপতি ও জয়দেব দাস কে সম্পাদক করে সুনামগঞ্জ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন বাদাঘাট বাজার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বিকাল ৩টায় এ উপলক্ষে আমির হোসেনের সভাপতিত্বে ও জয়দেব দাসের পরিচালনায় বাদাঘাট বাজারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি লিলু মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সভপতি বাদল সরকার, বারকি শ্রমিক সংঘ যাদুকাটা শাখার সভাপতি ফরিদ মিয়া সদস্য নজরুল ইসলাম।
সভা শেষে আমির হোসেনকে সভাপতি ও জয়দেব দাসকে সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মো. ওবায়দুল, সহ সম্পাদক অলক রায়, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুয়েল সদস্য রিয়াজ উদ্দিন, ফয়সল, রফিকুল ইসলাম প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
- এস.আই.ইউ’তে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
- সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন


