জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিষপানে জগদ্বীশ দাস (১৮) নামের এক জেলে মারা গেছে। বুধবার ওই জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামের যতীন্দ্র দাসের ছেলে মৎসজীবী জগদ্বীশ দাস গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাইরে থেকে ঘরে ফিরে তাঁর সৎ মা কেশমতি দাসতে বলে, আমি বিষপান করেছি, বলেই মাটিতে লুঠে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এসময় কর্মরত চিকিৎসকের পরামর্শে সিলেটের নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাত্তার আহমদ বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। বিষপানের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পরিবারের লোকজন বলেছেন, বাইর থেকে রাতে ঘরে প্রবেশ করে ওই জেলে তাঁর মাকে বলে, সে বিষপান করেছে। একথা বলেই জ্ঞান হারিয়ে ফেলে।
এদিকে একই ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা শাকিল আহমদের স্ত্রী তছলিমা বেগম (১৭) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা, শান শাফায়েত রকি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে দুজন স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন। আমরা তাদেরকে সিলেট ওসমানিতে পাঠিয়েছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিষপানে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের বিষয়টি আমাদের
জানা নেই।
- ৬৯ দিন পর শনাক্তের হার পনেরোর নিচে, মৃত্যু ১১৪
- তাহিরপুরে সৌহার্দ্য-৩ কর্মসূচীর উপজেলা সমন্বয় কমিটির ত্রৈ-মাসিক সভা


