ছাতক প্রতিনিধি
ছাতকে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ মিয়াজান মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের গ্রেনেট হামলার ঘটনা ছিল একই সূত্রে গাঁথা। বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ছিলেন ২১ আগস্টের হামলার মূল পরিকল্পনাকারী। তারেক রহমানকে দেশে এনে তাকে বিচারের কাটগড়ায় দাঁড় করানোর দাবি জানান তিনি।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় অনিুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মুবাশ্বির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুব হাসান মাহবুব, উপ প্রবাসী বিষয়ক সম্পাদক জামিল আহমদ, কার্যকরি সদস্য এড. কামাল উদ্দিন, আবু জাফর, মির্জা মুর্শেদ মিলন, জামিল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এমএ রশিদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাজমুল হক, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জুবায়ের আহমদ, সহ সভাপতি বাবুল রায়। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব শামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বোরহান উদ্দিন, সদস্য আব্দুুল হান্নান আঙ্গুর, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু হানিফা সায়মন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র, নাজমুল করিম, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক তজমুল হক রিপন প্রমুখ। সভায় স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


