দোয়ারাবাজার প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলায় আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আনসার ভিডিপির অফিস প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত তুষার কান্তি ভর্মন, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসমিন আরা, উপজেলা প্রশিক্ষক অজিত চন্দ্র দাসসহ ৯ ইউনিয়নের ইউনিয়ন কমান্ডার ও সদস্য বৃন্দ।


