স্টাফ রিপোর্টার
সদর উপজেলা সুরমা ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বেসরকারী সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিনের ব্যবস্থাপনায় ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনা সংগঠনের সহযোগিতায় এলাকার বিভিন্ন স্থানের সাড়ে ৪ শত পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের আগে স্থানীয় বাসিন্দা মো. সফর উদ্দিন মোড়লের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম রেজভী, পর্যটন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম. মাসুদুল ইসলাম বাচ্চু, অর্থ সম্পাদক শহিদুল আলম রেজভী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-অধ্যাপক মুহাম্মদ এমদাদুল হক, ইসলামিক ফ্রন্টের সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন মুন্সি, ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ হাসান মাহম্মদী, ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মদ জিলানী হিরু, সাধারণ সম্পাদক মুহাম্মদ সামিউল শুভ, নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ রাহাত হাসান রাব্বি, স্থানীয় সাংবাদিক আকরাম উদ্দিন, কাশেম আলী মোড়ল, শিক্ষানুরাগী নাদের শাহ, সিরাজুল ইসলাম খায়ের, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম রাসেল, ইউপি সদস্য মুহাম্মদ ইউনুছ মিয়া প্রমূখ।
- অলিম্পিকে ব্যর্থতার সাজা খনিতে শ্রম!
- জগন্নাথপুরে জঙ্গিবাদের বিরুদ্ধে খেলাফত মজলিসের মানববন্ধন ও প্রতিবাদ সভা


