স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরের ২৩ টি সার্বজনীন দুর্গা পূজা কমিটিকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এই সহায়তা তুলে দেন।
জেলা পরিষদ মিলনায়তনে সহায়তা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা পরিষদের সদস্য হোসেন আলী, জোবায়ের পাশা হিমু, দক্ষিণ নতুনপাড়া দুর্গা পূজা কমিটির সভাপতি অনুরাধা দাস মুন্নী প্রমুখ।


