মেয়র জগলুল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
মেয়র আয়ূব বখত জগলুল স্মরণে ১৭দিন ব্যাপী আয়ূব বখত জগলুল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ২০টি ফুটবল টিম খেলায় অংশগ্রহণ করবে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শহরের সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল হক, পৌর কাউন্সিলর আহমদ নুর, আহসান জামিল আনাছ, আয়ুব বখত জগলুল স্মৃতি সংসদের সভাপতি মো. শফিকুল ইসলাম ফরহাদ, সিনিয়র সহ সভাপতি মো. সুজন মিয়া, অ্যাড. মো. রোখসান আলী, আনোয়ার আলম, সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুল ইসলাম সৌরভ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিহাব প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দিরাই ফুটবল একাডেমি ও বিশ^ম্ভরপুর উদয় যুবসংঘ মিয়ারচর। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এতে বিশ^ম্ভরপুর উদয় যুবসংঘ মিয়ারচরের বিরুদ্ধে ৪-৩ গোলে জয়লাভ করেন দিরাই ফুটবল একাডেমি।