বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক অহিংস দিবস পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে সর্বদলীয় সম্প্রতির (পিএফজির) এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা সদর জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পিএফজির সভাপতি প্রভাষক এটিএম শেখ আজরফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ. লীগ নেতা মো. মহরম আলী, বিএনপি নেতা মো. আব্দুছ ছাত্তার, জাতীয় পার্টি নেতা সিরাজ মাস্টার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, জাতীয় পার্টি নেতা স্বপন পাল, উপজেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন খোকন প্রমুখ।