বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনেণএসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মো. সাদিউর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন।


