স্টাফ রিপোর্টার
সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে স্থানীয় আলেম উলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জামালগঞ্জের ইমাম ও মাদ্রাসার শিক্ষক এবং ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মাওলানা শায়েখ সিদ্দিক আহমদ সাহের সভাপতিত্বে এবং জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আওয়াল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু।
বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়নের মল্লিক পুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সাজ্জাদুর রহমান, কলখতা মাদ্রাসার মুহতামিম জামিনুল হক, আটগাওঁ মাহমুদপুর মাদ্রাসার মুহতামিম মাও মনিরুজ্জামান, সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়াদুল্লাহ আল মামুন, রামনগর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা তফাজ্জুল হক, দুলর্ভপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হাম্মাদ আহমদ, সদর ইউনিয়নের চানপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা খুরশেদ আলম সহ স্থানীয় ইমাম আলেমা উলামগণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান, কৃষকলীগের আহবায়ক জালাল মিয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, উপজেলা যুবলীগ নেতা শেরন মিয়া,আলমঙ্গীর কবির,শিরিন মিয়া, কৃষকলীগ নেতা সেন্টু, তাজ উদ্দিন সহ উপজেলার সকল মসজিদ, মাদ্রাসার ইমাম, মুহতামিম, শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অ্যাড. শামীমা শাহরিয়ার এমপি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং উপস্থিত সকল আলীম উলামাদের মাঝে জায়নামাজ ও রুমাল বিতরণ করেন।


