স্টাফ রিপোর্টার
জন্মষ্টমী মহোৎসব উপলক্ষে জেলা প্রশাসন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রাব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘সকল ধর্মের মূল মন্ত্র এক ও অভিন্ন। প্রত্যেক ধর্মই মানুষের কল্যাণের নির্দেশিকা দিয়েছে। শ্রীকৃষ্ণের আর্বিভাব হয়েছিল দুষ্টের দমন আর শিষ্টের
লালনের জন্যে। কংশ রাজের অত্যাচার থেকে তৎকালীন সময়ের মানুষকে রক্ষা করতে। তাই শ্রীকৃষ্ণের জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের জঙ্গিবাদ সন্ত্রাস রুখতে সকল ধর্ম বর্ণের মানুষ মিলে মিশে কাজ করতে হবে।
সুবিমল চক্রবর্তী চন্দনের পরিচালনায় আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ হৃদয়ানন্দজী মহারাজ লালন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আপ্তাব উদ্দিন, লেখক কথাসাহিত্যিক অ্যাড. স্বপন কুমার দে, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি পরিমল কান্তি দে, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলিপ কুমার মজুমদার, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম‘র সহকারি পরিচালক হুমায়ুন কবীর, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি পরিতোষ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, পৌর কাউন্সিলার চঞ্চল কুমার লোহ, কাজল চন্দ্র দে, কনক কান্তি দাস।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌড়ি ভট্টাচার্য, বিমল ঘোষ, মীনা রাণী পাল প্রমুখ।
এদিকে বৃহ¯পতিবার সকালে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দির থেকে হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সার্বিক আয়োজনে ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সার্বিক সহযোগিতায় মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালীবাড়ি নাটমন্দিরে গিয়ে মিলিত হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, অ্যাড.স্বপন কুমার দেব, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক ঘোষ, জন্মষ্টমী উদয়াপন পরিষদের সভাপতি অ্যাড.গৌরাঙ্গ পদ দাশ, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায় প্রমুখ।
মঙ্গল শোভাযাত্রার আগে কেন্দ্রীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া পূর্ব পাগলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে চূড়খাই কৃষ্ণতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা কৃষ্ণতলা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় পূর্ব পাগলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি জগদিশ দে ও সাধারণ সম্পাদক সাধন দাশ, জিতেন্দ্র সূত্রধর, পিযুশ কান্তি দে, দিলীপ দাস সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কৃষ্ণ তলায় কীর্ত্তন, লুট, পূজাঅর্চনা ও প্রদাস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
- নূরুল হুদা মুকুটের মা সুফিয়া নূর হাসপাতালে ভর্তি
- সুনামগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৯-তীব্র গরমে জীবন যাত্রা অচল


