জামালগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। সভায় বক্তাগণ জন্ম ও মৃত্যুসনদ সঠিক সময়ে নিবন্ধনের ব্যাপারে তাগিদ দেওয়া হয়।