শান্তিগঞ্জে মক্তব ও আদর্শ শিক্ষা কেন্দ্রের দেয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী দক্ষিণ পাড়ায় জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন স্মৃতি মক্তব ও আদর্শ শিক্ষা কেন্দ্রের দেয়াল ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে কে বা কারা মক্তব ও আদর্শ শিক্ষা কেন্দ্র ভবনের নির্মাণাধীন গাইড ওয়াল দেয়াল ভেঙ্গে দেয়।
গত শুক্রবার জুম’আর নামাজের পর প্রতিষ্ঠাতা হাফিজ শাহজাহান এর মাধ্যমে মরহুম জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন স্মৃতি মক্তব ও আদর্শ শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
সিচনী দক্ষিণ পাড়ার বাসিন্দা কিদুর মিয়া, তেরাই মিয়া ও মোঃ ইলিয়াছ মিয়া এ প্রতিবেদককে বলেন, যারা দেয়াল ভেঙ্গেছে, তারা প্রতিহিংসামূলক এ কাজ করেছে।
মক্তবের প্রতিষ্ঠাতা হাফিজ শাহজাহান এ প্রতিবেদককে বলেন, দুর্বৃত্তরা মক্তবের চলমান কাজ দেখে ঈর্ষান্নিত হয়ে এ গাইড ওয়াল ভেঙ্গেছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা (সেকেন্ড অফিসার) উপ-পরিদর্শক আলা উদ্দীন এ প্রতিবেদককে জানান, আমাদের কাছে কোন অভিযোগ আসে নাই, অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।