শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সদর মডেল থানার উদ্যোগ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ সদর মডেল থানার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, ট্রাফিক ইন্সপেক্টর শামসুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি খুশনূর আহমেদ, সদর উপজেলা আনসার কমান্ডার আব্দুল হক, মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তালুকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সদরের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী, মতিলাল চন্দ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিন্টু চৌধুরী, মহিতোষ বাবু, উপানন্দ দাস ও এস আই প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।
সভাপতির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন বলেছেন, সম্প্রীতির জেলা সুনামগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ সম্পন্ন করতে আইন শৃংখলা বাহিনীর তরফ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।