জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দিকী। কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক কৃষিবিদ স্বপন
কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেনারী সার্জন ডা. মোমিনুল হক, সহকারী মৎস্য অফিসার কামরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন,ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী, কৃষক সাদেক প্রমুখ।
- যুক্তরাজ্যে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর পৌরসভার মেয়র মনাফের মতবিনিময়
- গীতা কুইজের পুরস্কার বিতরণ


