শারদীয় দুর্গোৎসবে দেশব্যাপী পূজাম-প ও প্রতিমা ভাঙ্গচুর, হত্যা, লুটপাট, আগুনসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ‘মিড লেভেল চিকিৎসক পরিষদ’ এর আয়োজনে এবং সংগঠনের সভাপতি ডা. প্রশান্ত সরকারের নির্দেশনায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. জহিরুল হাসান খান।
কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ হাসান’র সঞ্চালনা প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ডা. জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. সাবের আহমদ, ডা. আদনান চৌধুরী, দপ্তর সম্পাদক ডা. অরূপ রাউৎ।
কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিওমেক শাখার সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান নাজমুল, বিএমএ নেতা ডা. আজিজুর রহমান রুমান, অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কেউ সংখ্যালঘু নয়, সংখ্যালঘু হলো উগ্রবাদীরা। কিন্তু সকল ধর্মের সচেতন সংখ্যাগুরু নাগরিকদের নীরবতা তাদের সংখ্যালঘু বানিয়ে উগ্রবাদীদের সংখ্যাগুরু করে দিচ্ছে।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বক্তারা বক্তৃতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সকল সচেতন নাগরিককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সহকারি ও সহযোগী অধ্যাপকবৃন্দ, উপাধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী ও অধ্যাপক নাসরিন আক্তার।
প্রেসবিজ্ঞপ্তি


