শান্তিগঞ্জ প্রতিনিধি
সিলেটে অবস্থানরত শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন। শুক্রবার বিকাল ৩টায় সিলেটের উপশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি নোয়াজ আলী।
সমাজকর্মী রাজীব হোসাঈন ও সাবেরিন আহমদ জয়নুলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-মুছিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক মিয়া, ডাচ্-বাংলা ব্যাংকের ক্যাশ কর্মকর্তা জুয়েল আহমেদ, স্টারলাইট কলেজের প্রভাষক বদিউজ্জামান, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিলানী আলম, তুহিন আহমেদ, আরজান মিয়া, আবুল কালাম, গোলাম হোসেন, আব্দুল মান্নান ও রফিক মিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, রেজু মিয়া, আব্দুল মান্নান, সাখাওয়াত মিয়া, মামুন আহমেদ, নুরুজ্জামান, বাদল মিয়া, মাসুক মিয়া, জামাল মিয়া, জায়ফর মিয়া, নজির আলী, রহিম মিয়া, গোল আহমেদ, রবিউল ইসলাম, জগলুর রহমান, তারেক আহমদ, রফিক মিয়া, আল আমিন, সজীব আহমেদ, আবু সুফিয়ান রাহুল, আল আল জাবের, জুনায়েদ ইসলাম, শিপন আহমেদ, শহিদুল ইসলাম, আলিম উদ্দিন, আবু সালেহ জয়, আলী আহমদ মাহমুদল হাসান হিরন, আবদুল কাদির, সুজন মিয়া, ফাখরুল ইসলাম, আল আমিন, শাহিদ মিয়া, শামীম মিয়া ও তারেক আহমদ প্রমুখ।


