স্টাফ রিপোর্টার
সরকার অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করে দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। এই সুনাম নষ্ট করতে স্বাধীনতা বিরোধী শক্তি কাজ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্র দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চায়। অসাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে কিছু দুর্বৃত্ত সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে। যারা ধর্মের নাম দিয়ে শান্তি সম্প্রীতি বিনষ্ট করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
শনিবার দুপুর ২টায় দিরাই উপজেলা আওয়ামী লীগের আয়োজন সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী সভাপতি মতিউর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করায় একটি কুচক্রী মহল এই প্রতিমা ভাংচুর, নির্যাতন ও লুটপাট করে অশান্তি সৃষ্টি করেছে দেশে। যারাই এই জঘন্য কাজের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই দেশে আজ ধর্ম নিয়ে চক্রান্ত করছে একটি সুবিধাবাদী মহল।
অনুষ্ঠানে দিরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ ছইল মিয়ার সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত।
এছাড়াও দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান সেন্টু, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক বাবু প্রদীপ রায়, দিরাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা প্রমুখ।


