শান্তিগঞ্জ অফিস
এফআইভিডিবির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক যেহীন আহমেদ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার এফআইভিডিবি অফিসে আরএম মো. বজলুর রহামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. গৌরাঙ্গ পদ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, এফআইভিডিবি’র (কৈশর কর্মসূচীর) সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসিন হাবীব জেমস, এফআইভিডিবির (আইএফএসপি) কর্মসূচীর ম্যানেজার মো. রফিকুল ইসলাম প্রমুখ।


