শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দরিদ্র অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দুর্যোগ প্রবণ এলাকার জনগোষ্ঠীর মধ্যে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলার খাদ্য গোদাম প্রাঙ্গণে পারিবারিক হাউসহোল্ড সাইলো বিতরণের উদ্বোধন করা হয়।
উদ্বোধন পূর্ব আলোচনা জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, শান্তিগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
সভায় প্রথম পর্যায়ে শান্তিগঞ্জ উপজেলার দরিদ্র অনগ্রসর, ক্ষুদ্র নৃগোষ্টি ও দুর্যোগপ্রবরণ এলাকার জনগোষ্ঠির ৪০টি পরিবারের মাঝে পারিবারিক হাউহোল্ড সাইলো বিতরণ করা হয়।


