বিশ্বম্ভরপুর প্রতিনিধি
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নয়ন মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষক প্রদান করেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষক কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। সহযোগিতায় ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলম। প্রশিক্ষণে প্রচলিত ফসল চাষাবাদের পাশাপাশি কন্দাল ফসল চাষাবাদ করার জন্য আহ্বান জানানো হয়। কারণ কন্দাল ফসল উৎপাদনে কৃষকেরা অধিক লাভবান হতে পারবেন পাশাপাশি দেশে সবজির ও পুষ্টির চাহিদা মিটবে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে মোট ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।


