স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের ৯ জন, জাতীয় পার্টির ৮ জন, বাংলাদেশের সাম্যবাদী দল ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ জন, স্বতন্ত্র ৪৩ মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে সাধারণ আসনে ৪১৩ জন এবং সংরক্ষিত আসনে ১১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায়ের নিকট মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে লক্ষণশ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ আসনে ৩১ জন এবং সংরক্ষিত আসনে ১২ জন প্রাথী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও কুরবাননগর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ আসনে ১৪ জন ও সংরক্ষিত আসনে ৫৪ জন, সুরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ আসনে ৫০ জন ও সংরক্ষিত আসনে ১৪, মোল্লাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ আসনে ৫৫ জন ও সংরক্ষিত আসনে ১১ জন, মোহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ আসনে ৪৯ জন ও সংরক্ষিত আসনে ১৩ জন, গোরারং ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ আসনে ৫৮ জন ও সংরক্ষিত আসনে ২০ জন, জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ আসনে ৩২ জন ও সংরক্ষিত আসনে ৯ জন, রঙ্গারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ আসনে ৪০ জন ও সংরক্ষিত আসনে ১১ এবং কাঠইর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন সাধারণ আসনে ৪৪ জন ও সংরক্ষিত আসনে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
- স্থানীয় নির্বাচনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বাধা নেই: ফখরুল
- শান্তিগঞ্জের ৮ ইউপিতে ৪৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা


