ঢাকাস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

তাহিরপুরবাসীদের নিয়ে লোকেশ রঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং এএইচএম হুমায়ুন মল্লিকের সঞ্চালনায় ঢাকাস্থা তাহিরপুর সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ঢাকার হাতিরপুলে চায়না কিচেন চাইনিজে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী নতুন এই কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন- সাংবাদিক হাসান শাহরিয়ার, বিগ্রেডিয়ার নজরুল হক (অব:), মৃত্তিকা বিজ্ঞানী মজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. আসম আব্দুল্লাহ, সাবেক সাংসদ নজির হোসেন,  যুগ্মসচিব (অব:) হারিছ উদ্দিন,  বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেছার   
আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুর রহমান।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো: নিজাম উদ্দিন, সহ-সভাপতি মো. মুক্তবুর রহমান, বাচসপতি রায় বাচ্চু, আবুল বাসার, সাধারণ সম্পাদক. এএইচএম হুমায়ুন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মিল হোসেন, নবাব সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন রায়, কোষাধ্যক্ষ হিরেন চন্দ্র পাল, সমাজ কল্যাণ সম্পাদক মো. মুস্তাফিজ আলী পীর, প্রচার সম্পাদক আবু সাঈদ, শিক্ষা সম্পাদক মইনুল হাসান টিটো, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এ. শলোমার, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাওসার, ছাত্র কল্যাণ সম্পাদক বায়োজিদ, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান,  মহিলা বিষয়ক সম্পাদক রাকীবা ইসলাম ঐশী, নির্বাহী সদস্যমেজর আফজাল হোসেন,  লোকেশ রঞ্জন তালুকদার, বশির আহমেদ সেলিম, শংকর মৈত্র, আবুল কালাম, মনোরঞ্জন তালুকদার, নিয়ামুল ইসলাম মাহিন  রবিউল আওয়াল রবি, রায়হানুর রশিদ, জুয়েল আহমেদ।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ই সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ তাহিরপুরবাসীকে নিয়ে এক পারিবারিক যাত্রা শুরু করে ঢাকাস্থ তাহিরপুর সমিতি। বর্তমানে তাহিরপুর সমিতির সদস্য সংখ্যা তিনশো। প্রেস বিজ্ঞপ্তি